অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত সরকার বলা হচ্ছে দিল্লির লাইন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত সরকার বলা হচ্ছে দিল্লির লাইন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত সরকার বলাটা হচ্ছে দিল্লির লাইন’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, বীণা সিক্রি, ভারতীয় সেনাপ্রধান ও ভারতীয় মিডিয়ার মুখে এ ধরনের কথা হরহামেশাই শোনা যাচ্ছে।’

মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে এ কথা বলেন সারোয়ার তুষার। তিনি আজ বুধবার নিজের ফেসবুকে বক্তব্যটি লিখে ভিডিওটি শেয়ার করেছেন।

সারোয়ার তুষার বলেন, ‘এই সরকার ভোটের সরকার নয় এটা সত্যি, কিন্তু এই সরকারের বিপুল জনভিত্তি রয়েছে। অনির্বাচিত সরকার বলতে বাংলাদেশে বোঝায় অবৈধ, জনসম্মতিহীন সরকার, এই সরকার তা নয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যদি বর্তমান সরকারকে অনির্বাচিত সরকার বলেন তাহলে হয় তিনি দিল্লির রাজনীতি করছেন, অথবা তিনি রাজনৈতিক বিভ্রান্তিতে আছেন।’

এক সময় নির্যাতিত থাকা আজকের অত্যাচারী হয়ে ওঠার লাইসেন্স দেয় না মন্তব্য করে এনসিপির এই নেতা বলেন, ‘আপনি ১৫ বছর নির্যাতনের শিকার ছিলেন এর মানে এই নয় যে ১৫ মাসেরও কম সময়ের মধ্যে আপনি ১৫০০ কোটি টাকার মালিক হয়ে যাবেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ