অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে গ্রেপ্তার ১০০ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপারেশন ডেভিল হান্ট: দ্বিতীয় দিনে গাজীপুরে গ্রেপ্তার ১০০

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মহানগরে ৭৯ জন ও জেলায় ২১ জনকে গ্রেপ্তার হয়। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুই দিনে ১৮২জনকে গ্রেপ্তার করা হলো।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। রবিবার রাতে পুলিশ এই অভিযান চালায়।

জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রবিবার দিবাগত রাতে গাজীপুর জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫জন, কাপাসিয়া থানায় ৩জন, কালিগঞ্জ থানায় ৪জন, কালিয়াকৈর থানায় ৩জন ও জয়দেবপুর থানায় ৬জনকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, গাজীপুর মহানগরের ৮টি থানায় ৭৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১জন, টঙ্গী পশ্চিম থানায় ৬জন, পুবাইল থানায় ৫জনসহ মোট ৭৯জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের গাজীপুর আদালতে তোলা হবে। এই নিয়ে গত দুই দিনে এই জেলায় ১৮২ জনকে গ্রেপ্তার করলো পুলিশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ