অপেক্ষায় জনতা : মো. মঞ্জুর হোসেন ঈসা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৫, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অপেক্ষায় জনতা : মো. মঞ্জুর হোসেন ঈসা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ২, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

 

কোটি জনতা আজ পথ চেয়ে থাকে,
তোমার আগমনের অপেক্ষায়
নতুন করে পা রাখবে ইতিহাসে,
বাংলাদেশ প্রস্তুত তোমায় বরণে।

তুমি তো আগামীদিনের বাংলাদেশ!

দেখা গেছে তোমায়
লন্ডনের একান্ত সাদামাটা অপেক্ষায়—
বাসের জন্য দাঁড়িয়ে থাকা
এক অতি সাধারণ, অথচ অসাধারণ মানুষ।

তোমার সাদাসিধা জীবনযাপন
দিচ্ছে আমাদের নতুন রাজনৈতিক মাত্রা।
তুমি আমাদের স্বপ্ন,
তুমি আমাদের সাহস।

যেমন ছিলেন
শহীদ জিয়াউর রহমান,
বীরউত্তম, রাষ্ট্রনায়ক—
তিনিও ছিলেন এমনই—
নম্র, কিন্তু অদম্য।

আজ আমাদেরও হাঁটতে হবে তাঁরই পথে,
ভাবতে হবে তাঁর মত করে—
দেশের জন্য জীবন উৎসর্গের মানসে।

এই দেশ তোমার অপেক্ষায়।
ফিরে এসো,
এই মাটিতে ফিরে এসো।

কোটি জনতা তোমায় চায়,
তারেক রহমান,
তুমি ইতিহাস,
তুমি নতুন বাংলাদেশ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ