অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধের সমর্থনে কমলাপুরে ইশরাকের নেতৃত্বে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৪, ২০২৩ ১:০১ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের মুক্তি ও সরকার পতনের এক দফা দাবিতে নবম দফা সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীর কমলাপুরে মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। এতে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রবিবার (৩ ডিসেম্বর) রাতে মশাল মিছিলটি কমলাপুর স্টেশন থেকে শুরু হয়ে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক পাভেল শিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সম্পাদক ম্যাক্স মান্নান, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা জাবেদ হোসেন মুন্না, ওয়ারী থানা যুবদলের সাবেক সদস্য সচিব নাহিদ হোসেন, কোতোয়ালি থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সোবাহান, গেন্ডারিয়া থানা স্বেচ্ছাসেব দলের সাবেক সদস্য সচিব পাপ্পু, ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি তৌকির আহমেদ হৃদয়, গেন্ডারিয়া থানা ছাত্রদলের আহ্বায়ক নাসির হোসেন, সূত্রাপুর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক,সাইফ আহমেদ হিমু, আলিয়া মাদ্রাসা ছাত্রদল নেতা মো. সানাউল্লাহসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ