অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবৈধ অভিবাসীদের সময় বেঁধে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ২০, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে যথাযথ কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে যথাযথ কাগজপত্র জমা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা সার্কুলার দিয়েছি আমাদের দেশে অনেক মানুষ অবৈধভাবে বসবাস করছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন। সরকারি হিসাবে আগে এই সংখ্যা ছিল ৪৯ হাজার ২২৬ জন, এখন তা কমে ৩৩ হাজার ৬৪৮ জনে দাঁড়িয়েছে। তাদের সময়সীমা ৩১ জানুয়ারি, এর পরে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

অবৈধ অভিবাসীদের যারা কর্মসংস্থানের সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়াহবে বলে জানান তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, ‘বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে হলে নিয়োগকর্তাদের যথাযথ অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে তারা যদি অবৈধ অভিবাসীদের নিয়োগ অব্যাহত রাখেন, তাহলে আমরা সেই সংস্থাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ