অলআউট আয়ারল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য ১৩8 রান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অলআউট আয়ারল্যান্ড, বাংলাদেশের লক্ষ্য ১৩8 রান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

 

চতুর্থ দিনে এসে বেশিদূর দৌড়াতে পারল না আয়ারল্যান্ড, ৬ রান যোগ করতেই হারিয়েছে শেষ ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন ইবাদত হোসেন। ফলে ২৯২ রানেই থেমেছে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সুবাদে বাংলাদেশের লক্ষ্য ১৩৮ রান।

দিনের শুরুতেই ফেরেন অ্যান্ডি ম্যাকব্রাইন, তার স্ট্যাম্প ভাঙেন ইবাদত। তবে ততক্ষণে ১৫৬ বলে ক্যারিয়ার সেরা ৭২ রান চলে আসে তার ব্যাটে। আর আগের দিনের আরেক অপরাজিত ব্যাটার গ্রাহাম হোমকে লিটন দাসের ক্যাচ বানান ইবাদত, ৫৫ বলে ১৪ রান করে আউট হয়েছেন তিনি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, প্রথম ইনিংসেও ৫ উইকেট শিকার করেছিলেন এই স্পিনার। তাছাড়া ইবাদত হোসেন ৩ ও সাকিব আল হাসান ২ উইকেট নিয়েছেন। ১ উইকেট নেন শরিফুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ