অসুস্থতায় ভারত সফর বাতিল পররাষ্ট্রমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অসুস্থতায় ভারত সফর বাতিল পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২ ১:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২ ১:১১ অপরাহ্ণ

 

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সঙ্গে ভার‌ত সফ‌রে যে‌তে পা‌রেন‌নি। শারী‌রিক অসুস্থার কার‌ণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয়েছে তাকে।

মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে এই তথ‌্য জানা গেছে। সূত্রটি জানায়, দিল্লি যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীর সব প্রস্তুতি ছিল। কিন্তু শেষ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ায় সফর বাতিল করেন তিনি।

সাধারণত নিয়ম অনুযায়ী দেশের সরকারপ্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, পররাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার সফরসঙ্গী হন। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন বলেছিলেন, তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরে সঙ্গী হচ্ছেন। কিন্তু চার দিনের সফরে সকালে সফরসঙ্গীদের নিয়ে শেখ হাসিনা যখন নয়াদিল্লির উদ্দেশে রওনা হন সেখানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, কিছুদিন ধরে নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন আবদুল মোমেন। সম্প্রতি চট্টগ্রামে একটি অনুষ্ঠানে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করার বক্তব্য দিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেন তিনি। সেজন্য তাকে এই সফর থেকে বাদ দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ