আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডি-৩২ নম্বর গিয়ে শেষ হবে। শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছে দলটি।

আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

মঙ্গলবার দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। ধানমন্ডি-৩২ নম্বর বঙ্গবন্ধুর ভবনের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা থেকেই দলের নেতাকর্মীরা জড়ো হচ্ছে। প্রথমে মহিলা শ্রমিক লীগের একটি মিছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন। এরপর বেশ কয়েকটি মিছিল নিয়ে নেতাকর্মীরা এসে সেখানে উপস্থিত হন।

এদিকে দুপুর ১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এসময় কণ্ঠশিল্পী আলম আরা মিনুসহ দেশের নাম করা শিল্পীরা গান পরিবেশ করছেন।

এসময় ঢাকা-১০ আসনের নৌকার মাঝি নায়ক ফেরদৌস আহমেদসহ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ