আখাউড়ায় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৭, শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আখাউড়ায় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১৯, ২০২৫ ১১:৩৫ অপরাহ্ণ

 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার দাবিতে মশাল মিছিল করেছে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আখাউড়া উপজেলার নারায়ণপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অংশ নিতে অনেক নেতা-কর্মী কাফনের কাপড় পরে উপস্থিত হন।

এ সময় আন্দোলনকারীরা ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে; ১৭ বছর খবর নাই- এমন প্রার্থী দরকার নাই; দুর্দিনে কবীর ভাই, আমরা সবাই তাকে চাই।’ ইত্যাদি স্লোগান দেন।

নারায়ণপুর বাইপাস এলাকায় পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু। এ ছাড়া বক্তব্য দেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মহসিন আহমেদ ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদ ভূঁইয়া, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, ইমরান মোল্লাসহ অন্যরা।

এ সময় বক্তারা অভিযোগ করেন, দুর্দিনে কবীর আহমেদ ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া তৃণমূলের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি না মানলে কঠোর থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ