আড়াইহাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ১৯, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
আড়াইহাজারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) জুম্মার নামাজের পর আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে কেন্দীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার শীতার্তদের মাঝে বস্ত্রগুলো বিতরণ করেন।
এ সময় পারভীন আক্তার বলেন, ২০১৪ সালের বিনা ভোটের সরকার, ২০১৮ সালের নিশিরাতের সিল মারা সরকার, ২০২৪ সালের ৭ই জানুয়ারি একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জনগণ বর্জন করার কারণে প্রসাশন ও শিশুদেরকে দিয়ে প্রকাশ্য সিল মেরে আওয়ামিলীগ সরকার নেক্কার জনক ভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজয়ী ঘোষনা করান। তিনি আরও বলেন, এই সরকার টিকতে পারবে না।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সহসভাপতি গুলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরওয়ার্দী মিয়া, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি শিরিন সুলতানা মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদল নেতা খোরশেদ আলম, আড়াইহাজার জিয়া মঞ্চের আহŸায়ক আরাফাত সিদ্দিক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ