আত্মসমর্পণকারী জলদস্যুদের ওপর দৃষ্টি রাখা হচ্ছে: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মসমর্পণকারী জলদস্যুদের ওপর দৃষ্টি রাখা হচ্ছে: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ৩, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

 

কক্সবাজার প্রতিনিধি

পুলিশের মহাপরিচালক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘জলদস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়ার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী দেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বিষয়ে যে জিরো ট্রলারেন্স নীতি ঘোষণা করেছে, এর আলোকে আমরা কাজ করছি। যদি কোন অপরাধী ভালো পথে ফেরত আসতে চায়, তাহলে তাকে অবশ্যই সুযোগ দেয়া হবে। এ কারণে আমরা দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা করতে পেরেছি। যেসব জলদস্যু আত্মসমর্পণ করেছে, তাদের মধ্যে কেউ কি অপরাধে জড়িয়ে যাচ্ছে কি-না আমরা তাদের প্রতি দৃষ্টি রেখেছি।’

বুধবার (০৩ মে) বিকেল ৩টায় কক্সবাজার জেলা পুলিশ কার্যালয় প্রাঙ্গণের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এ সময় জেলা পুলিশ সুপার ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন’র তিন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজিরা উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা ক্যাম্পসহ দেশে নানা অপরাধ বিষয়ে আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে সারাদেশে অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে সব আইনশৃংখলা বাহিনী কাজ করে যাচ্ছে। সকলে মিলে দেশে ভালো কাজগুলো করছি। অপরাধ যেখানে সংগঠিত হচ্ছে সেখানে পুলিশ পৌঁছে যাচ্ছে। অপরাধ করে কেউ ছাড় পাবে না। যে যত বড় অপরাধী হউক না কেন পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, আমাদের বিভিন্ন কৌশলে প্রথমে অপরাধীদের তালিকা করি। যদি ওই অপরাধের প্রমাণ পেলে তাদের সাথে সাথে গ্রেফতার করা হচ্ছে। কোন ঘটনা সংগঠিত হলে কাউকে ছাড় দিচ্ছি না। অপরাধী যে হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে আইনশৃঙ্খলার স্বাভাবিক গতি ভঙ্গ করার চেষ্টা করবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভাসমান ট্রলার থেকে ১০ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘মহেশখালী ট্রলারের যে ১০ জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা যাই হোক না কেন ১০টি প্রাণহানি তো হয়েছে। ঘটনাটি আমি শুনার পর ডিআইজিকে দ্রুত তদন্ত করতে বলেছি। এবং সিআইডি টিম পাঠিয়েছি। এই ঘটনায় সকল ডিপার্টমেন্ট গুরুত্ব সহকারে কাজ করছে। এই ঘটনায় বেশ কয়েকজন আসামি ধরা পরছে। তারা ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। আমরা আশা করছি, এই তদন্তে ভালো কিছু আসবে।

সম্প্রতি টেকনাফে অপহরণের বিষয়ে তিনি বলেন, কোন ঘটনা ঘটলে সেটা আমরা কাজ করছি। এই ঘটনায় তদন্তে আমাদের বেশ সফলতাও এসেছে। এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছেন তাদের চিহ্নিত করার কাজ চলছে। এই ঘটনায় যে জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য সবাইকে অনুরোধ করবো, প্রয়োজনে জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে আমাদেরকে জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ