আদালতের রায়ে আবরারের হত্যাকারীদের উৎসাহিত করা হয়েছে: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আদালতের রায়ে আবরারের হত্যাকারীদের উৎসাহিত করা হয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার দেশের পক্ষে স্টেটাস দিয়েছিল বলে তাকে ছাত্রলীগ নিষ্ঠুরভাবে হত্যা করেছিল। তার হত্যার প্রতিবাদ জানিয়েছিল গোটা জাতি। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করেছিল। তাদের সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার জন্য শিক্ষার্থীরা বার বার আন্দোলন করছে। অথচ আজ আমরা দেখলাম আবরারের হত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন আদালত। আদালতের রায়ে আবরারের হত্যাকারীদের উৎসাহিত করা হয়েছে। এখন বাড়ি থেকে বের হব কিনা তা কিনা আদালত নির্ধারন করে দিবে, গোসল করতে যাব কিনা তাও আদালত নির্ধারন করে দিবে।

তিনি বলেন, দেশে এখন শেখ হাসিনার কথাই আইন। তিনি যদি বলেন কাউকে ১৫ বছরের সাজা দিতে আদালত তাকে সাজা দিয়ে দিবে। তিনি আরও বলেন দেশে ন্যায় বিচার থাকলে আজকে শেখ হাসিনা কারাগারে থাকতেন, বেগম খালেদা জিয়া বাইরে থাকতে।

আজ (১ এপ্রিল) নয়াপল্টনে রিকশা শ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, ডামি সরকারের আমলে সবচেয়ে বেশি পৃষ্ঠ, নির্যাতিত নিম্ন আয়ের মানুষ। এ দুঃশাসনের বিরুদ্ধে শ্রমিক ও ছাত্র দুই শক্তি দাঁড়াতে পারছি না তাই লুটপাটের কাহিনি দেখতে হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার কত অবৈধ সম্পদ তা গণমাধ্যমে দেখতে হচ্ছে।

তার নির্দেশে বিএনপি নেতাদের হত্যা করা হয়েছিল গুম করা হয়েছিল। আর তাকে অবাধে টাকা উপার্জন করার সুযোগ দিয়েছে সরকার। তিনি বলেন আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটের কারণে বাজার এখন নিয়ন্ত্রণহীন। আলু এখন ৮০ টাকা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রিকশা শ্রমিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ রফিকুল ইসলাম, হুমায়ুন কবির খান, ফিরোজ তালুকদার , শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মৎস্য জীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, ওলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, যুবদলের মেহেবুব মাসুম শান্ত,ওমর ফারুক কায়সার,জাকির হোসেন, ছাত্রদলের রাজু আহমেদ প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ