আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৬, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাইয়ের অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বীরত্ব এবং আত্মত্যাগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাই আমি নিজেকে রংপুরের সন্তান মনে করি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তেজগাঁওয়ে তার কার্যালয়ে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানানোর সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে গণ্য করুন।’ এসময় প্রধান উপদেষ্টা আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র তুলে দেন।

শহীদ আবু সাঈদের পিতা মোকবুল হোসেন সনদপত্রটি গ্রহণ করেন। অনুষ্ঠানে আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়াও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা-মায়ের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ