আমি জয়ার মতো নই বলে খোঁচা দিলেন মৌসুমী! - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমি জয়ার মতো নই বলে খোঁচা দিলেন মৌসুমী!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১, ২০২৪ ২:০৬ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
মাঝে মধ্যেই মেজাজ হারান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। কখনও সংসদের অন্দরে, কখনও পাপারাজ্জির সামনে। এর জন্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখেও পড়েন। তবে এবারে অমিতাভজায়াকে খোঁটা দিলেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় প্রকাশ্যেই এমন মন্তব্য করে বসলেন তিনি।

স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেন মৌসুমী চট্টোপাধ্যায়। এর প্রমাণ ‘ইন্ডিয়ান আইডল’ ও কপিল শর্মার শোয়েও পাওয়া গিয়েছে। নিজের বাক্যবাণে কপিলকে পর্যন্ত নাস্তানাবুদ করে দিয়েছিলেন মৌসুমী। সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁকে দেখেই ছবির জন্য পোজ দিতে বলতে থাকেন ফটোশিকারিরা। তখনই মৌসুমী বলে ওঠেন, “প্লিজ, আমি জয়ার মতো নই, আমি অনেক বেশি ভালো মানুষ।”

জয়া বচ্চনের রাগে ‘কিসসা’ একাধিক। পানামা কেলেঙ্কারিতে যখন বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম জড়িয়েছিল, তখনও সংসদে মেজাজ হারিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ২০২২ সালে ল্যাকমে ফ্যাশন উইকে যখন পাপারাজ্জি তাঁর ছবি তুলছিলেন সেই সময়ও ক্ষিপ্ত হয়ে যান জয়া। ছবি তুলতে থাকা ব্যক্তিকে বলেছিলেন, “ইচ্ছে হচ্ছে একেবারে উলটে পড়েই যাও তুমি।”

গত বছরের দিওয়ালির পর থেকে আবার বচ্চন পরিবারের ভাঙন নিয়ে নানা রটনা রটছে। তাতেই শোনা যাচ্ছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বউমা ঐশ্বরিয়া রাই বচ্চনেরও একদম বনিবনা নেই। সে যাই হোক, এক সময় অমিতাভের নায়িকা হিসেবে কাজ করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। ‘মনজিল’, ‘বেনাম’, ‘রোটি কাপড়া অউর মকান’, ‘পিকু’র মতো সিনেমা রয়েছে তাঁদের ঝুলিতে। সেই মৌসুমী আচমকাই জয়ার সম্পর্কে এমন কথা বললেন। আর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর মন্তব্যের ভিডিও। নেটিজেনদের অনেকেই মৌসুমীর এই বক্তব্যকে সমর্থন করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ