আ'লীগ সরকার সব ধর্ম-বর্ণের মানুষের অধিকারে বিশ্বাসী : মেয়র টিটু - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ সরকার সব ধর্ম-বর্ণের মানুষের অধিকারে বিশ্বাসী : মেয়র টিটু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

 

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সব ধর্ম-বর্ণের মানুষের অধিকারে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদ-মাদ্রাসার পাশাপাশি মন্দির ও গির্জার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী এ সম্প্রীতি ও সৌহার্দ্য নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়েই আমরা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ব।

আজ শুক্রবার দুপুরে নগরের দুর্গাবাড়ী ধর্মসভা প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা হিন্দু ছাত্র মহাজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র টিটু।

ময়মনসিংহ জেলা হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক তন্ময় গোস্বামীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শংকর সাহা, মহানগর হিন্দু ছাত্র মহাজোটের সাবেক আহ্বায়ক সুপ্রিয় বণিক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ