আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১, ২০২২ ৮:৩৯ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আলোচিত শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামী আশরাফুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করেছেন কতৃপক্ষ। শুক্রবার (১ জুলাই) বেলা ১১ টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

এর আগে র‌্যাব তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করলে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়। বর্তমানে জিতু ৫ দিনের রিমান্ডে রয়েছে। একই সাথে জিতুর বাবা উজ্জ্বল হাজীও ৫ দিনের রিমান্ডে রয়েছে।

হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, শিক্ষক উৎপল হত্যাকারী রাশিদুল আহসান জিতুকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা ঘটনার পরই তাকে স্কুল থেকে বহিষ্কার করি। পাশাপাশি এই শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমাদের সাথে সাভারের বেশিরভাগ স্কুল ও কলেজ একাত্মতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এর পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সব শেষ গত ২৮ জুন রাতে জিতুর বাবা ও ৩০ জুন জিতুকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ। জিতু ও জিতুর বাবা উজ্জ্বল হাজীর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বাতিল করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ