ইউরোপে কাজের সুযোগ, বেতন ১ লাখ টাকা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৯, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউরোপে কাজের সুযোগ, বেতন ১ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ

 

নামমাত্র সরকারি খরচে কর্মী নিবে ইউরোপের দেশ স্লোভেনিয়া। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বাংলাদেশি কর্মী নেবে দেশটি।

সম্প্রতি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সম্প্রতি এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, রিইনফোর্সিং আয়রন ওয়ার্কার্স (রড বাইন্ডার) পদে ১০ জন কর্মী নেওয়া হবে।

রিইনফোর্সিং আয়রন ওয়ার্কার্স (রড বাইন্ডার) পদে মাসিক বেতন ১ হাজার ইউরো (প্রায় ৯৭,৪৮৬ টাকা)। চাকরিতে যোগ দেওয়ার জন্য স্লোভেনিয়ায় যাওয়ার বিমানভাড়া এবং সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।

বিজ্ঞপ্তি অনুসারে চাকরির মেয়াদ চার বছর। তবে সময় বাড়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক ৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে। বছরে ছুটি ১৫ দিন। প্রয়োজনীয় আসবাবসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি দেবে। তবে খাবারের খরচ নিজের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ