ইভিএমে ভোট ২২ উপজেলায়, ব্যালটে ১৩০ উপজেলায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইভিএমে ভোট ২২ উপজেলায়, ব্যালটে ১৩০ উপজেলায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২১, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসেপন্ডেন্ট
আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫২টিতে ভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ব্যালট ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) উভয় মাধ্যমে ভোট নেবে নির্বাচন কমিশন। এর মধ্যে ২২ উপজেলায় ভোট নেওয়া হবে ইভিএমে। আর ১৩০টিতে ভোট হবে ব্যালটে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় এই তথ্য দেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, প্রথম ধাপের ১৫২টি উপজেলার মধ্যে ইভিএমের মাধ্যমে ২২ টি উপজেলায় এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ জেলার ২২ উপজেলায় ইভিএমে ভোট হবে। জেলাগুলো হলো- শরীয়তপুর, চাঁদপুর, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, পিরোজপুর, মানিকগঞ্জ ও কক্সবাজার।

৪৫ হাজার ইভিএম ভালো আছে জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সেগুলো দিয়ে প্রথম ধাপের ২২টি উপজেলায় ভোট করতে পারব।’

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব জানান, তফসিল অনুযায়ী প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

ঈদের ছুটি চিন্তা করে সবার সঙ্গে সমন্বয় করে ধাপগুলো তারিখ কিছু পরিবর্তন করা হয়েছে জানিয়ে এই অতিরিক্ত সচিব বলেন, প্রথম ধাপ ছিল ৪ মে। সেখানে ৮ মে করা হয়েছে। দ্বিতীত ধাপের ভোট হবে ২৩ মে। তৃতীয় ধাপের নির্বাচন হবে ২৯ মে। এবং চতুর্থ ধাপে ৫ জুন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইসির অতিরিক্ত সচিব জানান, উপজেলার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হবেন জেলা নির্বাচন কর্মকর্তা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা। সহকারী রিটার্নিং কর্মকর্তা হবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

রঙ্গিন পোস্টারে কোনো বাধা নেই জানিয়ে অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রতীক বরাদ্দের পরে প্রচারণা। তবে প্রচারণার আগে অনলাইনে এবং ৫ জন মিলে প্রতীক বরাদ্দের আগে প্রচারণা করতে পারবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ