ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৮, বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি
ছবিঃ সংগৃহীত
ইরাকে সড়ক দুর্ঘটনায় জামালপুরের মাদারগঞ্জের দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

গত রবিবার (২৪ মে) বাংলাদেশ সময় ভোর আনুমানিক ৪টার দিকে ইরাকের কুর্দিস্তান শহরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

নিহতরা হলেন, মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার খলিল মণ্ডলের ছেলে মনোহার আলী (৩৫) এবং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দিন মাস্টারের ছেলে বজলু (৪০)। তারা কুর্দিস্তান শহরে একটি দোকানে কাজ করতেন।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, মনোহার আলী প্রায় চার বছর আগে ইরাকে যান। সেখানে থাকার বৈধ পারমিট না থাকায় বিভিন্ন সাপ্লাইয়ের কাজ করে তিনি পরিবারের কাছে অল্প কিছু টাকা পাঠাতেন। সে কারণে বিদেশ যাওয়ার সময় নেওয়া ঋণ চার বছরেও শোধ করতে পারেননি তিনি। এর মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পৌঁছালো পরিবারে কাছে।

অপরদিকে, নিহত বজলুও প্রায় দেড় বছর আগে ইরাকে যান। ঋণ করে বিদেশে গেলেও পরিবারের আর্থিক অবস্থার তেমন উন্নতি করতে পারেননি তিনি। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

নিহত মনোহার আলীর স্ত্রী সোমা আক্তার বলেন, শনিবার বিকেলেও আমার স্বামী ফোন করে আমাদের সব খবর নিয়েছেন। এরপর খবর এলো, তিনি ইরাকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যেদিন দুর্ঘটনা ঘটে, সেদিন ঝড়ে ঘরের চাল উড়ে গেছে। একদিকে ঝড়ে মাথা গোঁজার ঠাঁইটুকু উঠে গেছে, অন্যদিকে স্বামীও মারা গেছেন। সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার স্বামীর লাশ দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।

বজলুর স্ত্রী আখি আক্তার বলেন, শনিবার রাতে শেষবারের মতো তার সঙ্গে কথা হয়। ছেলে-মেয়েদের খোঁজ নিয়েছেন, দেশে ফেরার কথাও বলেছেন। হঠাৎ তার সঙ্গে থাকা লোকজন ফোন দিয়ে জানায়, আমার স্বামী মারা গেছেন। আমি সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় খবরের কাগজকে বলেন, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমরা নিহতদের পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের যেকোনো সহায়তায় পুলিশ প্রস্তুত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ