ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে সরকারি অফিস, উচ্চ ও নিম্ন আদালত, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান।

রমজানের আগের সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে শুরু হয়ে অফিস-আদালতের কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত। একইসঙ্গে ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও রোজার আগের সময়সূচিতে ফিরেছে।

ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে অভ্যন্তরীণ ও দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের ঈদুল ফিতরে ছুটি ছিল ৭ দিন। ঈদের আগে শেষ কর্মদিবস ছিল গত ১৬ মার্চ। গত ১৭ মার্চ থেকে ঈদের ছুটি শুরু হয়ে শেষ হয়েছে গতকাল ২৩ মার্চ।

সাত দিনের ছুটি কাটিয়ে গতকাল থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, লঞ্চ ও ট্রেনে ঢাকায় ফিরছেন তারা।

এদিকে এবারের ঈদুল ফিতরে সংবাদপত্রে ছুটি ছিল ৫ দিন। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) গত ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করে, যা শেষ হয়েছে সোমবার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ