ঈদে আসছে হেদায়েত তুর্কীর অভিনীত ৩০ নাটক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ

আসন্ন ঈদে টেলিভিশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত তুর্কীর ৩০ টি নাটক টেলিভিশনে প্রকাশের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।
এবার ঈদে তার চিটার গার্লফ্রেন্ড, প্রেমের চকলেট, দুই নৌকায় পা, হবু চেয়ারম্যান, শিকদার মহল, জয়েন্ট ফ্যামিলি, লুকোচুরি প্রেম, ডিয়ারিং প্রেমিক, ফরেন পাত্রী, গো টু মাওয়া নাটকে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া গার্লস কলেজের দারোয়ান, মিনিস্টারের ভাতিজা এবং প্রবাসীর বিয়ে নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন।
জনতার আওয়াজ/আ আ