ঈদে দর্শকদের ভরপুর বিনোদন দিতে অমির ‘হোটেল রিল্যাক্স’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২৮, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদে দর্শকদের ভরপুর বিনোদন দিতে অমির ‘হোটেল রিল্যাক্স’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৬:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ৯, ২০২৩ ৬:২৩ পূর্বাহ্ণ

 

দর্শকদের পূর্ণ বিনোদন দিতে এবারের ঈদে আসছে ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই সিরিজটি আসন্ন ঈদে বঙ্গ অ্যাপে মুক্তি পাবে।

মুক্তির আগে শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় হোটেল রিল্যাক্স’র লুক প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় পূর্ণিমা, পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমাকে।

প্রত্যেকের আলাদা আলাদা চরিত্রে ভর করে হাজির হওয়া পোস্টারটি প্রকাশের পরেই নজর কেড়েছে। যা আগ্রহ বাড়িয়েছে নেটিজনদের।

এই ওয়েব সিরিজে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন নায়িকা পূর্ণিমা। অন্যান্য চরিত্রে অভিনয় করা প্রত্যেকেই জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট’র সদস্য।

পরিচালক অমি জানান, প্রতিটি চরিত্রের আলাদা নিজস্বতা থাকবে। যা তার পরিচালিত পূর্বের কাজগুলোতে ছিল। পাশাপাশি তিনি শুটিং থেকে পোস্ট প্রডাকশনে সময় নিয়ে কাজটি করছেন।

এটি কাজল আরেফিন অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। নির্মাতা বলেন, কাজটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। পুরোপুরি ফিল্মি এফোর্ড দিয়ে বানিয়েছি। কোনো কম্প্রোমাইজ করিনি। তাই দর্শকদের বোরিং লাগার সুযোগ নেই।

অমি বলেন, অবশ্যই কাজটি বিনোদনধর্মী। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।

বঙ্গ’র চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, হোটেল রিল্যাক্স পপুলার জনরায় নির্মিত। অমির পূর্বের কাজ দেখে তার প্রতি আমরা বিশ্বাসী। সে সততা নিয়ে কাজটি করেছে। আমরা মনে করি অমি ও বঙ্গ-এর প্রথম ওয়েব সিরিজ মুক্তির পর সুনাম অর্জন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ