ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে নতুনধারার খাবার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে নতুনধারার খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ২২, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ

 

প্রতি ঈদের মতো এবারও মেজবানির আয়োজন করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ঈদের দিন বিজয় নগরস্থ কার্যালয়ের সামনে নিম্নবিত্ত, ভাসমান, নিরন্ন মানুষের মাঝে খাবার পরিবেশন করে নতুনধারা এনডিবি।

এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার লায়ন ডা. রাশেদা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মেজবানি আয়োজনের বিষয়ে মোমিন মেহেদী বলেন, নিরন্ন মানুষদের জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ১০ বছর ধরে এমন মেজবানির আয়োজন করে আসছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা ব্যতীত আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম এমন নিঃস্বার্থ কর্মসূচি পালন করতে পারেনি। কেননা, তাদের রাজনীতি ক্ষমতায় আসার বা থাকার জন্য, নতুনধারার রাজনীতি জনগণকে ভালোবেসে তাদের সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, দেশ-মানুষ-মাটির কল্যাণে।

তিনি এসময় নতুনধারার রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ