ঈদ উপহার নিয়ে গুম-শহীদ পরিবারের পাশে আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪১, বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঈদ উপহার নিয়ে গুম-শহীদ পরিবারের পাশে আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২৬, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে এসব পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন তিনি।

অনুষ্ঠানে গুম, খুন ও শহীদ হওয়া নেতাকর্মীদের স্বজনদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন আমিনুল হক। তাদের বর্তমান অবস্থা, পারিবারিক সংকট ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

আমিনুল হক বলেন, ‘আন্দোলন-সংগ্রামে আত্মত্যাগকারী নেতাকর্মীদের পরিবার কখনো একা নয়; বিএনপি সবসময় তাদের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, ‘যারা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে জীবন দিয়েছেন, কিংবা গুম-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। ঈদের আনন্দ যেন তাদের ঘরেও পৌঁছায়, সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এ সামান্য উদ্যোগ।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ