উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:২৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের জরুরি জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম-ওলামা মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন।

মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি, এরকম বিতর্কিত ব্যক্তি কোনভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি।

রাশেদ খান বলেন, তথ্য উপদেষ্টাকে সরকারের মূখপাত্র হিসেবে কাজ করে।

তবে তিনি (উপদেষ্টা মাহফুজ আলম) কখনও হেফাজত, জামায়াত, বিএনপি, গণঅধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের কারণে অনৈক্য সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন পরিষদের এই নেতা। সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষেদর এই নেতা। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার সগঠন করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদেরও পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসাবে চেয়ারে রয়েছেন জনাব আসিফ মহম্মদ সজীব ভুঁইয়া এবং জনাব মাহফুজ আলম। তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ