উরফি জাভেদ গ্রেফতার! - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উরফি জাভেদ গ্রেফতার!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

সোশাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হল সমালোচিত মডেল উরফি জাভেদের গ্রেফতারি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, একটি কফি শপ থেকে দুই মহিলা অফিসার উরফির হাত ধরে গাড়িতে ওঠাচ্ছেন। এমনকী, ভিডিওতে শোনা গিয়েছে, উরফি পুলিশ অফিসারদের জিজ্ঞাসাও করছেন, কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে? তাহলে কি বোল্ড পোশাক পরার জন্যই এই গ্রেফতার?

নানা সময়ই নানারকম ভিডিও আপলোড করতে থাকেন উরফি। বেশিরভাগ সময়ই আজব ফ্যাশনের জন্য়ই উরফির ভিডিও হয় ভাইরাল। নেটিজেনরা মনে করছেন, এই ভিডিওটিও উরফি করেছেন মজার ছলে। কেননা, এখনও পর্যন্ত মুম্বাই পুলিশ বা উরফির কাছ থেকে এই ভিডিও নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ