একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৩০ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ।
জনস্বার্থে জারি করা লিখিত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ