এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৩, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ১০:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো কোনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পর্যন্ত তারেক রহমানের পক্ষ থেকে দেশে ফেরার জন্য কোনো ট্রাভেল পাস আবেদন আসেনি।’

এর আগে, যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান নিজেই ঘোষণা দেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। একই তথ্য গত শুক্রবার এক ব্রিফিংয়ে নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যদিও ট্রাভেল পাসের আবেদন এখনও জমা পড়েনি, তবু তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ