এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম)।

সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

এর আগে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরইমধ্যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) ভোটকেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেন।

হিরো আলম বলেন, আওয়ামী লীগের কর্মীরা আমাদের এজেন্টদের ওপর হামলা করেছে। তারা আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতেও দেয়নি। যারা আমাদের এজেন্টদের বের করে দিয়েছে, তাদের বুকে আওয়ামী লীগের ব্যাচ ছিল। নির্বাচনের শুরু থেকেই আওয়ামী লীগ আমার ওপর আক্রমণ করছে।

এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, এমন পরিবেশ যদি হয়- এজেন্টদের বের করে দেওয়া হয়, তার মানে তারা নিজেরাই ব্যালট মারবে (সিল), তাছাড়া এজেন্ট কেন বের করে দেওয়া হবে? এখন নির্বাচন সুষ্ঠু হবে কী না, আপনারা দেখার অপেক্ষায় থাকুন সবাই।

তিনি বলেন, আমাদের এজেন্ট যতই বের করে দিক, আমরা শেষ পর্যন্ত থাকব। নির্বাচনের ফলাফল কি হয় সেটা দেখব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ