এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৪, সোমবার, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এনসিপির সমাবেশে হামলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সোমবার (৬ জুলাই) বোমা হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে।’

মঙ্গলবার (৭ জুলাই) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘ঘটনার ২৪ ঘণ্টাও পার হয়নি। তদন্ত শেষ হওয়ার আগে কারও বিরুদ্ধে অভিযোগ করা উচিত নয়। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক বক্তব্য’ উল্লেখ করে তিনি বলেন, নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকু বলবো যে, তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। এই অধিকার তার আছে। তিনি একটি রাজনৈতিকের দলের প্রধান, যিনি জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার কাছ থেকে আমরা আরেকটু দায়িত্বশীল মন্তব্য আশা করি।

এ সময় তিনি আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে বদ্ধপরিকর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ