ওবায়দুল কাদেরকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি মীর নাছিরের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৫, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওবায়দুল কাদেরকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি মীর নাছিরের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, ‘আমার দল, কর্মীনির্ভর দল। অপেক্ষা করছি ওবায়দুল কাদের কখন লুঙ্গি ফেলে পালায়। আর দু-একটা মিটিংয়ের পর তাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। তারা আসলে চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হবে, সে জন্য অবাঞ্ছিত ঘোষণা করব।’

১১ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত গণঅবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ শুক্রবার বিকেলে কাজির দেউড়ি নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় মীর নাছির এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, হামলা, মামলা ও নেতাদের গ্রেপ্তারের মাধ্যমে আন্দোলনের গতিরোধ করা যাবে না। দেশের মানুষের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এ আন্দোলন। এ আন্দোলনের মালিকানা বাংলাদেশের মানুষের হাতে।

সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, উপজাতি সম্পাদক ম্যা মা চিং, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ