ওমরাহ শেষে দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৬, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওমরাহ শেষে দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ

 

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১২ টায় সৌদি আরব থেকে দেশে ফিরেন তিনি।

জাতীয় প্রেসক্লাবে শুরু হওয়া গনতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচিতেও তিনি অংশ নিবেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম বিষয়ক সমন্বয়ক আবু হানিফ।

জানা যায়, গত ডিসেম্বরের শেষভাগে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ পালন করতে। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেইসবুক লাইভে তিনি বিভিন্ন ধরনে বক্তব্য দেন।

এদিকে বিদেশে অবস্থানকালীন সময়ে লাইভে এসে সরকার বিরোধী বক্তব্য ও বিভিন্ন গুজব ছড়ানোর বিষয়টি নজরে আসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ