কত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা স্পেশাল’? - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা স্পেশাল’?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ

 

সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন ট্রেন। গত ১৬ এপ্রিল ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে পরের দিন ১৭ এপ্রিল ঢাকা স্টেশন থেকে ট্রেনটির নির্ধারিত যাত্রা বাতিল করা হয়। তবে ওই দিনের যাত্রীরা বুধবার ‘সোনার বাংলা স্পেশাল’ট্রেনে করে ঢাকা স্টেশন ছেড়েছেন।

এদিন ৩০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ৮টায় এই স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের ২ নাম্বার প্লাটফর্ম থেকে ছেড়ে যায়।৩০২০ নাম্বার মিটারগেজ লোকমোটিভের সঙ্গে ১৪ কোচের বিশেষ এই ট্রেনে যাত্রী আছেন ৩১৭ জন। এতে লোকমোটিভ পরিচালনার দায়িত্বে আছেন লোকমাস্টার নজরুল ইসলাম। তার সঙ্গে সহকারী লোকমাস্টার হিসেবে রয়েছেন মজিবুর রহমান। ট্রেনের গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমুল শিকদার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ