কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জাপানের প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জাপানের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ

 

কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার পরিদর্শন করেছেন জাপানি প্রতিনিধিদল। বুধবার (১৯ মার্চ) তারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।
ছবি: প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার পরিদর্শন করেছেন জাপানি প্রতিনিধিদল। বুধবার (১৯ মার্চ) তারা এই স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম রাজিবসহ ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন। জাপানি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার তামিকো ইশিয়ামা ও হেলথ এক্সপার্ট ইউকা ইয়ামাতো।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল ভূয়সী প্রশংসা করেন। তিনি এনসিডি কনারে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন।

এ সময় রোগীকে উন্নত সেবা প্রদানের বিষয়সহ আরও নানাবিধ বিষয় নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কমকর্তাদের সাথে কথা বলেন প্রতিনিধি দল। কয়রায় চিকিৎসা সেবা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে কথাও বলেন তারা।

রোগীরা বলেন, কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সংকটের কারণে তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের চিকিৎসার পরিবেশ সন্তোষজনক বলে জানান জাপানিজ দল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ