কাল বন্ধ থাকবে দেশের ব্যাংকিং সেবা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কাল বন্ধ থাকবে দেশের ব্যাংকিং সেবা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৩০, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৩০, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রথা অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে, সেখানে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুইদিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে। এজন্য এদিন দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো লেনদেন হবে না।

৩০ জুন ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ করা হয়। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়ে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে, পরদিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

তাছাড়া পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় ৩১ ডিসেম্বর, তাই সেদিনও ব্যাংকিং সেবা বন্ধ থাকে।

তবে সোমবার বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। পাশাপাশি মঙ্গলবার (২ জুলাই) থেকে যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকের মতো একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ