কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ বিএনপির রাজনীতিতে সক্রিয় ফজলুর রহমান ২০০৭ সালের দিকে দলে যোগ দেন। পরবর্তীতে তিনি প্রায় আট বছর জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তৎকালীন সরকারের রোষানলে পড়ে তিনি একাধিক মামলার মুখোমুখি হন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে দীর্ঘ সময় দেশান্তরে থাকতে বাধ্য হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ