কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক মঙ্গলবার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৮, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৬:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

 

১০ ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবে বিএনপি। এ জন্য ঢাকায় বিদেশি সব দূতাবাসসহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর হোটেল লেকশোর-এ বৈঠকটি হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু অবহিত করতে এ বৈঠক। বিশেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে। এ ছাড়া সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, ‘গায়েবি’ মামলা, ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেপ্তার, বাসায় বাসায় তল্লাশি, গণসমাবেশের ভেন্যু প্রসঙ্গসহ নানা ইস্যু সম্পর্কে কূটনীতিকদের জানানো হবে। লিখিত আকারে জানানোর পাশাপাশি বিএনপি নেতারা তাদের বক্তব্যেও তুলে ধরবেন। এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ