কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না: মান্না - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সব ভালো মানুষ। আপনারা জনগণ কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ। তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের ক্ষতি করেননি। স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে তার নেতাকর্মীরা দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে আমরা ভোটের অধিকার জিতেছি। যে কোনোভাবে তাদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে।

সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কর্মকাণ্ডের ইতিহাস বাংলাদেশের মানুষ আজও ভুলেনি। তারাই একমাত্র রাজনৈতিক সংগঠন, যাদের নেতৃত্বে আলবদর আলসামছ ও রাজাকার বাহিনী অস্ত্র হাতে পাকিস্তানি হানাদারদের সঙ্গে একত্রিত হয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। এখনো তারা সেই মানসিকতা ধরে রেখে নির্দ্বিধায় এ দেশের মুক্তিযোদ্ধাদের নানাভাবে লাঞ্ছিত করছে। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করা আর চব্বিশের গণঅভ্যুত্থান এক করে ভাবার কোনো সুযোগ নেই।

পিআর পদ্ধতি নিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন- পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে ১০ বছরে ৬ বার সরকার বদল হয়েছে। এসব বাদ নিয়ে সদ্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।

চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ