কোন অশুভ শক্তিই আ'লীগকে পরাজিত করতে পারবে না: সুজিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোন অশুভ শক্তিই আ’লীগকে পরাজিত করতে পারবে না: সুজিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
কোনো অশুভ শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, সব অশুভ শক্তিকে পরাজিত করবে আওয়ামী লীগ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুর রহমান মিয়াজী’র সভাপতিত্বে সদরঘাটের মোয়াজ্জেম হোসেন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় বলেন, আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত জনগণের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এতে লাভ হবে না। শেখ হাসিনা গণতন্ত্র ও উন্নয়নের সরকার। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে সব অপশক্তিকে রুখে দিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ