ক্যাম্পাসে পেশিশক্তি ও আধিপত্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ দাবি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যাম্পাসে পেশিশক্তি ও আধিপত্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ দাবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ

 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ছবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অগণতান্ত্রিক ও শিক্ষাবিরোধী কার্যক্রম বন্ধ করে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঢাবি উপাচার্যের কার্যালয়ে সংগঠনটির নেতারা এই স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে গোপন সাংগঠনিক তৎপরতা, ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং, পেশিশক্তির প্রদর্শন ও ভয়ভীতির পরিবেশ সৃষ্টি এবং বহিরাগত ও অছাত্রদের অনুপ্রবেশকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করা হয়। এসব সমস্যা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে বলে সংগঠনটি দাবি করেন তারা।

এসব সমস্যার সমাধানে চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবিগুলোর মধ্যে রয়েছে— উক্ত কার্যক্রম বন্ধে একটি বিশেষ কমিটি গঠন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ; পেশিশক্তি ও আধিপত্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন; অপরাজনীতিমুক্ত, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা; বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ দায়িত্বে তা দ্রুত সুরাহা করবে।

স্মারকলিপি দেওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নাজমুল হাসান বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ, সহনশীলতা ও মুক্তচিন্তার চর্চা প্রতিষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে কিছু রাজনৈতিক ছাত্রসংগঠনের অগণতান্ত্রিক ও আধিপত্যবাদী কর্মকাণ্ড শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্যমুক্ত, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা যার সূচনা হওয়া উচিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা আশা করছি। অন্যথায় পরিস্থিতির অবনতি হলে বৃহত্তর গণতান্ত্রিক কর্মসূচি নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ