ক্লোজ মনিটরিংয়ে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : ডা: রফিকুল - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্লোজ মনিটরিংয়ে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : ডা: রফিকুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩ ১২:২৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে চিকিৎসকদের ‘নিবিড় পর্যবেক্ষণে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম।

বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার কথা হলে তিনি নয়া দিগন্তকে এ তথ্য জানান।

খালেদা জিয়ার চিকিৎসা বোর্ডের বরাত দিয়ে ডা: রফিকুল ইসলাম বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসা বোর্ডের পরামর্শে তার চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে চিকিৎসা বোর্ড থেকে বরাবরই বলা হচ্ছে, তার চিকিৎসা দেশে আর সম্ভব হচ্ছে না। তাকে বাইরে নিতে হবে। চিকিৎসা বোর্ড থেকে এ কথা জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘ম্যাডাম যে রুমে আছেন, সেই রুমে তাকে ক্লোজ মনিটরিংয়ে রেখে তার চিকিৎসা চলছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘তার স্বাস্থ্য বিষয়ে দেশ ও দেশের বাইরে থেকে খোঁজ নেয়া হচ্ছে। তার জন্য জনগণ ও নেতাকর্মীরা উদ্বিগ্ন। সবাই তার সুস্থতা কামনা করছেন।’

উল্লেখ্য, এ দফায় গত ৯ আগস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম খালেদা জিয়া। এরআগে গত ১০ জুন মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল খালেদা জিয়াকে। দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে ২৪ জুন বাসায় ফেরেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ