ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি : নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা করবে বিএনপি : নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে নাগরিক সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

নীরব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। ওই সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া।

তিনি বলেন, বিএনপি জনগণের কাছে ৩১ দফা রূপরেখা দিয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে এই ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে দেশ পরিচালিত হবে। বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না।

বিএনপির এ নেতা বলেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান। দ্রুত তিনি দেশে ফিরবেন। দেশও প্রস্তুত তাকে বরণ করে নিতে।

তিনি আরও বলেন, জাতি এখন একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। কিন্তু আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সবার প্রতি আহ্বান, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনবিরোধী সব ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, সাবেক সাধারণ সম্পাদক শেখ আমির হোসেন, যুবদল নেতা মুসা কলিমউল্লাহ, জাফর ইমাম তরফদার মন্টু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ