ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না : রাশেদ প্রধান - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না : রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১, ২০২৫ ১২:০৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত এক দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ৩১তম দিনে জুলাই আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাশেদ প্রধান বলেন, ‘ক্রেডিট নেওয়ার সময় আমরা সবাই আছি, ক্রেডিট দেওয়ার সময় মুখ দিয়ে আওয়াজ বের হয় না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশে আমরা ঐক্য আর অনৈক্যের দোলাচল সৃষ্টি করেছি। জুলাই আহতদের আর্তনাদ আজও শেষ হয়নি; আমরা নির্বাচন আর ক্ষমতার জন্য বিচারকে ভুলতে বসেছি। পতিত স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না।’

তিনি বলেন, ‘জুলাই সনদ আজকে স্বাক্ষর করে আগামীতে যে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, তার আইনগত নিশ্চয়তা প্রয়োজন। আজ স্বাক্ষর করে আগামীতে ক্ষমতায় গিয়ে অস্বীকার করলে চলবে না। জুলাই সনদে ব্যক্তি নয়, দলীয় স্বাক্ষর নিশ্চিত করতে হবে। আজ যে ব্যক্তি দলের পক্ষে স্বাক্ষর করছেন, তিনি আগামীতে দল পরিবর্তন করলে অথবা মৃত্যুবরণ করলে, কোনো দল জুলাই সনদকে অস্বীকার করতে পারবে না, তার নিশ্চয়তা চাই।’

দোয়া মাহফিলপূর্ব আলোচনায় আরও বক্তব্য রাখেন, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ