খালেদা জিয়ার জন্য রাতে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জন্য রাতে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই। তার স্বাস্থ্য পরিস্থিতি আগের মতোই স্থিতিশীল রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অবস্থার কোনো নতুন অগ্রগতি হলে তা দ্রুত সংবাদমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থা নিয়ে নতুন করে বলার মতো কোনো তথ্য থাকলে তা অবিলম্বে জানানো হবে। এছাড়া ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আজ বুধবার রাতে চীনের একজন বিশেষজ্ঞ চিকিৎসকও তার চিকিৎসা পর্যবেক্ষণে অংশ নেবেন।

ডা. জাহিদ হোসেন চেয়ারপারসনের পরিবারের এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যাতে সাবেক প্রধানমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ