খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে তিনটি আসনে নির্বাচন করার কথা রয়েছে, সব কটিতেই বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে দলটি। বগুড়া, দিনাজপুর ও ফেনীর ওই তিন আসনে তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং সোমবার (২৯ ডিসেম্বর) সেগুলো জমা দেওয়ার কথা।

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় আগাম প্রস্তুতি হিসেবে বিকল্প প্রার্থী রাখা হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনিই বিএনপির প্রার্থী হতে পারেন।

এ ছাড়া বগুড়া-৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এদিকে নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের জরিপ, অভ্যন্তরীণ অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্রদের জন্য ১৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

দলীয় দায়িত্বশীলদের মতে, ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করতেই এই রদবদল ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ