খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৩, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল আগামী ১৫ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ রয়েল বেঙ্গল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট সোমবার যুক্তরাজ্য বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথ প্রস্তুতি সভা শেষে দলীয় এই কর্মসূচীর ঘোষণা করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে যথাসময়ে উপস্থিত থাকার জন্য যুক্তরাজ্য বিএনপি, জোনাল কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ