খালেদা জিয়া রাজনীতিতে ফিরছেন কি! আ'লীগ নেতাদের জিজ্ঞাস করুন’ - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়া রাজনীতিতে ফিরছেন কি! আ’লীগ নেতাদের জিজ্ঞাস করুন’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে ফিরছেন কি! এমন প্রশ্নে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই বিষয়টা আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞাসা করুন। খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাঁজা সেটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে মুক্ত করা হয়নি। আমাদের দাবি পরিষ্কার তাকে পুরোপুরি মুক্তি দিতে হবে, এরপর রাজনীতি নিয়ে চিন্তা।’

মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান অনির্বাচিত আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে। জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। নেই জবাবদিহিতামূলক কোনো পার্লামেন্ট। সেজন্যই তারা একের পর এক অপ্রয়োজনীয় প্রজেক্ট এর টাকা ব্যয় করছে এবং টাকা লুট করে বিদেশে প্রচার করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে। দেশের মানুষ যখন দিশেহারা তখন তারা উৎসব শুরু করেছে। শুধু তাই নয় তারা তো স্বীকার করতেই চায় না যে, দেশে অর্থনৈতিক সংকট আছে। মোটকথা এই সরকার পুরোপুরি দুর্নীতি পরায়ণ সরকার অতীতে এমন দুর্নীতি হয়েছে বলে আমাদের জানা নাই।’

তিনি বলেন, ‘জনগনের সমস্যা সমাধান না করে নিজেরা উৎসবে ব্যস্ত। এজন্য রাষ্ট্রপতির এলাকায় গেছেন প্রধানমন্ত্রী। ওএমএস এর কার্যক্রম বন্ধ করে কার্ডের মাধ্যমে চাল বিতরণে সরকারের উদ্যোগ আবার দুর্নীতি করতে। বিদ্যুৎ নিয়ে আদানীর সাথে অপ্যরয়োজনীয় অসম চুক্তি করা হচ্ছে টাকা লুট করে বিদেশে পাচার করার জন্য। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই। তাই তারা লাগামহীন ভাবে দুর্নীতি করছে। মূল্যস্ফীতির কারনে জনগনের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এজন্য একমাত্র আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আমরা যখন আন্দোলন শুরু করেছি সেই আন্দোলন করতে গিয়ে আমাদের উপর তারা রাষ্ট্রশক্তিকে লেলিয়ে দিয়েছে আমাদের ১৭ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তাই পরিষ্কার করে বলছি এই গণবিরোধী আওয়ামী লীগকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘যুবদলের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির কার্যকরী পরিষদের সদস্যদের নিয়ে সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা এখানে এসেছিলাম স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজারে জিয়ারত করতে শ্রদ্ধা জানাতে। এখানে যুবদল শপথ নিয়েছে বর্তমানে যে গণতন্ত্র বিরোধী গণবিরোধী এবং রাষ্ট্রবিনাশী সরকার ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণআন্দোলন সৃষ্টি করে গণঅভ্যুত্থানের মাধ্যমে এদের কে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে লড়াই করবে। আমরা এখনো দাবি করছি অবিলম্বে এই অনির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গঠিত নির্বাচন কমিশনের মাধ্যমে সকলের অংশ গ্রহণে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আদায় হবে।’

যুবদলের নবগঠিত কমিটি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্রদল বলেন যুবদল বলেন বিশাল সংগঠন এখানে যারা পদায়েন হয়েছে সবাই যোগ্য যাদেরকে জায়গা দেওয়া সম্ভব হয়নি তাদেরকে অন্যান্য সংগঠনগুলোতে যোগ্যতা অনুসারে বিবেচনা করা হবে।’

এর আগে বিএনপি মহাসচিব নব গঠিত যুবদলের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাংগঠনিক সম্পাদক খন্দকার এনামুল হক এনাম, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ