খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নকশা বর্হিভূত স্থাপনা অপসারণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের নকশা বর্হিভূত স্থাপনা অপসারণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ

 

ফকির শহিদুল ইসলাম,খুলনা
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কাছ থেকে নকশা অনুমোদন নিয়ে বাড়ি বানিয়েছেন নিজের ইচ্ছে মতো। সড়কের জায়গা দখল করেছেন, সীমানা চলে গেছে প্রতিবেশির জমির ওপর।

খুলনা নগরীর দৌলতপুর থানার পাবলায় অভিযান চালিয়ে নির্মাণাধীন ওই ভবন ভেঙ্গে দিয়েছে কেডিএ। মঙ্গলবার বেলা ১১টায় এই অভিযান চালানো হয়। কেডিএর অথরাইজড অফিসার জি এম মাসুদুর রহমান জানান, পাবলা এলাকার আকিমুল হোসেন নকশা অনুমোদন নিলেও নিজের ইচ্ছে মতো বাড়ি বানিয়েছেন। তাকে নোটিশ দিলেও তিনি সড়কের জমি ছাড়েননি। অভিযান চালিয়ে তার নির্মাণাধীন একতলা ভবনের খেলাপী অংশ ভেঙ্গে অপসারণ করা হয়েছে। এনিয়ে গত ৬ মাসে প্রায় ১৫টি নকশা বর্হিভূত স্থাপনা অপসারণ করা হয়েছে। এ সময় কেডিএর স্থায়ী সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ শবনম সাবা, ইমরামত পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ