খুলনা বিভাগীয় বিএনপির জনসমাবেশে জনতার ঢেউ নামবে : দুদু - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খুলনা বিভাগীয় বিএনপির জনসমাবেশে জনতার ঢেউ নামবে : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৯, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ

 

আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় বিএনপির জনসমাবেশে জনতার ঢেউ নামবে এমন আশাবাদ ব্যক্ত করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপির জনসমর্থন এখন সমুদ্রের মতো বিশাল।’

তিনি বলেন, ‘সরকার যতই কূট-কৌশলের আশ্রয় নিক না কেন আগামী ২২ অক্টোবরের গণ সমাবেশ হবে ঐতিহাসিক এবং সমসাময়িক সময়ের মধ্যে দৃষ্টান্ত মূলক। এই সমাবেশ থেকে যে গণআন্দোলনের সূচনা হবে তাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং দেশ নায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের আন্দোলনের নতুন মাত্রা নিবে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে খুলনা বিভাগীয় জনসমাবেশ সফল করার জন্য খুলনা মহানগর বিএনপি কার্যালয় এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, আমাদের আন্দোলন হচ্ছে বাংলাদেশের মানুষকে বাঁচানোর। আন্দোলনের অন্যতম দাবি জ্বালানি তেলসহ নিত্যপণ্যে দাম কমানো, সম্প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির যে পাঁচজনকে গুলি করে শহীদ করা হয়েছে তাদের হত্যার বিচার দাবি করে গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন সাফল্যের দিকে এগিয়ে নেওয়া।

তিনি বলেন, এই সরকার মত প্রকাশের বাধা হয়ে দাঁড়িয়েছে। যেখানেই বিএনপি সমাবেশ করছে সেখানে পুলিশসহ আওয়ামী লীগ ক্যাডার বাহিনীকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। অবশ্য তাতে সভা আরও বিশলতায় রূপ নিচ্ছে। চট্টগ্রাম এবং ময়মনসিংহে প্রমাণ হয়েছে বিএনপির জনসমর্থন এখন সমুদ্রের মতো বিশাল।

প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ২২ অক্টোবরের সমাবেশে সহযোগীতা প্রত্যাশা করে দুদু বলেন, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী শুধু নয় এই সরকার জনগণের ট্যাক্সে চলে। সেহেতু জনগণের উপরে অত্যাচার করা হচ্ছে অন্যায়ের পক্ষাবলম্বন করা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অনিক, মহানগরের আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা, রকিবুল ইসলাম বকুল প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ