খুলে দেয়া হলো ‘সানভীস বাই তনি’ শোরুম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১২, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১২, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পাকিস্তানি ড্রেস বিক্রি না করার শর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুমটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১২ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম পুলিশ প্লাজায় গিয়ে শোরুমটি খুলে দেয়।
গত সোমবার (১০ জুন) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাই দোলনের বেঞ্চ তনির শোরুম খুলে দেওয়ার আদেশ দেন। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত শোরুম খুলতে দেয়নি অধিদফতর। ফলে ঐদিন দুপুরে তনির আইনজীবীরা আদালতে যান। পরে ২৪ ঘণ্টার সময় বেধে দেন আদালত।
গত ২১ মে হয়রানির অভিযোগে আদালতে রিট করেন রোবাইয়াত ফাতিমা তনি। পরে ২৭ মে ‘সানভিস বাই তনি’ শোরুম সিলগালা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
উল্লেখ্য, গত ১২ মে সানভিসের প্রধান শোরুমে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দেন সহকারী পরিচালক জব্বার মণ্ডলের নেতৃত্বে একটি টিম। পরে ১৪ মে সানভিসকে দুটি অপরাধের দায়ে ৫০ হাজার ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
জনতার আওয়াজ/আ আ